মঙ্গলবার, ৭ই আশ্বিন ১৪৩৩ - ২২ শে সেপ্টেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদআইন আদালতশ্রীমঙ্গলে অজ্ঞাত নারীসহ দুটি মরদেহ উদ্ধার।

শ্রীমঙ্গলে অজ্ঞাত নারীসহ দুটি মরদেহ উদ্ধার।

শ্রীমঙ্গল প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলায়  পৃথক পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা মহিলাসহ দুই জনের মরদেহ উদ্বার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

(১৫ অক্টোবর) বুধবার পৃথক পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে এক যুবকের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় দাড়ালো ছুরির দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় একজন টমটম চালক।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের অজ্ঞাত নামা এক নারীর মৃতদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত যায়নি।

রিলেটেড

জনপ্রিয়