শুক্রবার, ২৩শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরকমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে এক খাসিয়া যুবকের মরদেহ...

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে এক খাসিয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে এক খাসিয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(১২ অক্টোবর) শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কলেঞ্জি খাসিয়া পুঞ্জির পার্শ্ববর্তী লাউয়া ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পল মারলিয়া কালেঞ্জি খাসিয়াপুঞ্জির জেনাবেলদার মারলিয়ার ছেলে।

কালেঞ্জি পুঞ্জি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম থেকে ফেরার পথে ছড়া পারাপারের সময় ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয়ে যায় পল মারলিয়া। সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে পুঞ্জি থেকে কিছু দূরের ওই ছড়ায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করলে । তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শুক্রবার ছড়ার পানিতে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ শনিবার দুপুরে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানাযায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়