মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন চৌধুরী।
(১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ের পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬নং ওয়ার্ড সদস্য ইমরান আহমদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক তোফায়েল আহমেদ তোয়েল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফিরুন সহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও বলেন, পূজামণ্ডপ গুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি । প্রতিটি মণ্ডপে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনি আরো বলেন আমি আশাবাদী, হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।
