মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরমৌলভীবাজারে পুর্ব বিরোধের জেরে নিহত১ আহত ৪।

মৌলভীবাজারে পুর্ব বিরোধের জেরে নিহত১ আহত ৪।

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় দুই পক্ষের পুর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকে বসলে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় পারভেজ ( বারভেজ) নামে একজন নিহত ও ৪ জন গুরুত্বর আহত হয়।

( ২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ (বারভেজ)এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসলে  এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে পারবেজ (বারভেজ) মিয়াসহ তার পরিবারের অন্যান্য লোকদের গুরুত্বর জখম করে।

এতে গুরুত্বর আহত হন-পীর আজাদের মেঝো ভাই পারভেজ (বারভেজ) আহমদ, ও তার ছোট ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুত্বর আহত পারভেজ (বারভেজ) আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে পৌছলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদ(বারভেজ) কে মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার থানা পুলিশ জানান , ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হামলার সাথে জড়িত তাদের চাচাত ভাই আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হামলার ঘটনায় গুরুত্বর আহত পীর আজাদের অবস্থা সংকটাপন্ন।

রিলেটেড

জনপ্রিয়