মৌলভীবাজার প্রতিনিধি।

খুলে দেবে তথ্য অধিকার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(২৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুস সালাম
সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এসময় আলোচনা সভায় উপস্থিত,ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ,সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সাদিক আহমদ,এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ।
