বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের হারকে ‘বড় শিক্ষা’ বললেন পাকিস্তান অধিনায়ক

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের হারকে ‘বড় শিক্ষা’ বললেন পাকিস্তান অধিনায়ক

রাওয়ালপিন্ডিতে গতকাল চতুর্থ দিন শেষে মনে হচ্ছিল, ম্যাচটা নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে। কিন্তু আজ সবাইকে ভুল প্রমাণ করলেন বাংলাদেশের বোলাররা। মিরাজ-সাকিবরা পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে তৈরি করলেন অবিস্মরণীয় এক জয়ের পরিস্থিতি। ছোট লক্ষ্য তাড়ায় বাকি কাজটুকু সারলেন দুই ওপেনার জাকির-সাদমান।

পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। নিজেদের দেশে পাকিস্তান এ নিয়ে ২৭টি টেস্ট হারল। কিন্তু ১০ উইকেটে হার এই প্রথম। এমন বিবর্ণ পারফরম্যান্সকে ‘বড় শিক্ষা’ বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই টেস্ট পঞ্চম দিনে যাবে না বলেও ধারণা করেছিলেন তিনি।

রিলেটেড

জনপ্রিয়