বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআন্তর্জাতিক'বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করেনি' - আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী

‘বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করেনি’ – আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলাদেশ থেকে কোন হিন্দু ভারতে প্রবেশ করেনি। এমনটাই দাবি করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আসামে হিন্দুদের প্রবেশের কোনো রেকর্ড নেই। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ‘বাংলাদেশের হিন্দুরা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছেন বাংলাদেশ সরকারের উপর চাপ দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।” এর আগে এক্স-এর একটি পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আসাম পুলিশ বদরপুর রেলস্টেশনে দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে। মুখ্যমন্ত্রী এক্স-এ পোস্ট করেন- ‘বদরপুর রেলস্টেশনে দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে । তারা বাংলাদেশের মডেলগঞ্জ থানা এলাকার মাসুম খান এবং সোনিয়া আক্তার । তারা মাধপপুর (বিডি)-আগরতলা রুট দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং বেঙ্গালুরু যাচ্ছিল বলে জানা গেছে। বিএসএফের সহযোগিতায়, আসাম পুলিশ তাদের সীমান্তের ওপারে পৌঁছে দিয়েছে।

মুখ্যমন্ত্রী শিলচরে সংবাদ মাধ্যমগুলোকে আরও বলেছেন -গত এক মাসে আমরা একজনও হিন্দুকে শনাক্ত করতে পারিনি যারা সীমান্ত পেরিয়ে এসেছে , তবে গত মাসে আমরা ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছি। সদ্যই আমরা করিমগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছি। এবং তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।”

রিলেটেড

জনপ্রিয়