সোমবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৩ রা আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরবাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আহবায়ক ফুয়াদ জামান সদস্য সচিব এড, নিয়ামুল...

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আহবায়ক ফুয়াদ জামান সদস্য সচিব এড, নিয়ামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মনজুরুল করিম রাহি।

মৌলভীবাজার প্রতিনিধিঃ


​মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
​অনুমোদিত কমিটিতে ফুয়াদ জামান-কে আহ্বায়ক, এডভোকেট নিয়ামুল হক (এপিপি)-কে সদস্য সচিব এবং মনজুরুল করিম রাহি (রাহি করিম)-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
​কেন্দ্রীয় কমিটির চিঠিতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব প্রতিটি উপজেলা, থানা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এছাড়া আগামী ৩ (তিন) মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন তুলে দেওয়া হবে বলে জানানো হয়।
​নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়