শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদজাতীয়ভারত সব পানি ছেড়ে দিয়েছে, তারা ভবিষ্যতে এমনটি যেনো আর না করেন-...

ভারত সব পানি ছেড়ে দিয়েছে, তারা ভবিষ্যতে এমনটি যেনো আর না করেন- ডা. শফিকুর রহমান

আসমান যেমন আল্লাহ তায়ালা দরজা খোলে দিয়েছিলেন বৃষ্টির জন্যে ঠিক ভারত আমাদেরকে একই সাথে সব পানির ছেড়ে দিয়েছিলো ভাসিয়ে দেওয়ার জন্যে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ৫৩ বছর থেকে শোনে আসছি তারা আমাদের ঘনিষ্টতম বন্ধু। কিন্তু এবার তারা পানিটা ছাড়লো আমাদের একটু বললনা যে আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি আপনারা একটু সর্তকতা অবলম্বন করবেন।” – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

এটা হলো প্রতিবেশীর শিষ্টচার। এবং এটা জেনেভা কনভেনশনেরও একটি অংশ। প্রতিবেশীদের নিয়ে আমাদের চলতে হবে। প্রতিবেশী বদলানো যায়না। ভারতকে এবারকার মতো বলে দেব, তারা ভবিষ্যতে আর করবেনা। করলে এদেশের জনগনকে নিয়ে প্রতিবাদ করবো।

তাদের শাসন আমলে প্রথম আঘাত আসে দেশ প্রেমিক সেনাবাহির উপর। সেই বিডিয়ার সদর দপ্তর পিলখানায় নারকীয় হত্যাকান্ড। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। মা বোনদের ইজ্জত লুন্টন করে তারপর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ঠ এখনো জাতি বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী।

এরপরে আঘাতটা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর। আমাদের সেনাবাহিনী আমরা জানি দেশপ্রেমিক একটি বাহিনী। আর একটা দল মজলুমের, যার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দল স্বার্থের জন্য আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি। এটাই ছিলো জামায়াতের অপরাধ। সেনাবাহিনীর অফিসারদের মতো একই কায়দায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে। হত্যা করে আর্দশকে নিমূর্ল করা যায় না। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। চাকু দিয়ে চোখ উপড়ে ফেলেছে। থানায় সুস্থ মানুষ ধরে নিয়ে মেঝেতে শুয়ায়ে গুলি করে দেহ থেকে পা বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এই কষ্ঠ গুলো বয়ে বেড়াচ্ছি। শুধুকি তাই হাজার মামলা, নেতাকর্মীদের জেলখাটানো,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,লুন্টন চালানো হয়েছে। চাকুরী থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে। বুলডোজার চালিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। আমাদের গুম, খুন, ইজ্জত লুন্টনসহ যত কষ্ট দেয়া হয়েছে, আমরা কারো উপর প্রতিশোধ নেবনা।

রিলেটেড

জনপ্রিয়