মৌলভীবাজার প্রতিনিধি।

চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা ।
(২২ সেপ্টেম্বর)রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ”পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।”
এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপার আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।
