মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালত৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে গ্রেফতার...

৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে গ্রেফতার করেছে রেব।

সিলেট প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

(২২ সেপ্টেম্বর)রবিবার বিকাল ৩টার দিকে জালালাবাদ থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

৪ আগস্ট সিলেটে ছাত্র-জনতার আন্দোলনকালে মহানগরের চারাদিঘীর পাড়ে তাদের উপর হামলা ও নাশকতার অভিযোগে ৩ সেপ্টেম্বর আদালতে নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা-মামলায় (কোতোয়ালি থানার এফআইআর নং-০৬/৪০৫) ৪৫ নং আসামি তিনি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়