শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর
প্রচ্ছদআইন আদালতশ্রীমঙ্গলে অবৈধ সিগারেটসহ ১ জন গ্রেফতার।

শ্রীমঙ্গলে অবৈধ সিগারেটসহ ১ জন গ্রেফতার।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে অবৈধ সিগারেটসহ ১ জন গ্রেফতার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১ লাখ শলাকা সিগারেটসহ দুলাল পাল (৫৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীমঙ্গল থানাধীন মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহনের সামনে ফুটপাতের খালি জায়গায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য মজুদ করে রাখা হয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুলাল পালকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল থেকে ৮ কার্টুন STAR সিগারেট, ১ কার্টুন LINK সিগারেট ও ১ কার্টুন Five FILTER KINGS সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ ১ লাখ শলাকা এবং আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

রিলেটেড

জনপ্রিয়