শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর
প্রচ্ছদখেলাধুলাক্রিকেট​মৌলভীবাজারে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও...

​মৌলভীবাজারে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

​মৌলভীবাজারে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ০৭ সেপ্টেম্বর ২০২৬
​আজ সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার সদর, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান (মজনু), সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, মো: মারুফ আহমদ, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, মো: আলা উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মৌলভীবাজার সদর। সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার।
​দিনব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নিচে প্রতিযোগিতার উল্লেখযোগ্য ফলাফল দেওয়া হলো:
​সাঁতার প্রতিযোগিতা (বড় বালক)
​১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – (উত্তরমুলাইম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মোয়াজ্জেম হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
​১০০ মিটার চিৎ সাঁতার: ১ম স্থান – ফরিদিন আহমদ (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ২য় স্থান – রাহিদুল জামান (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – তামিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
​১০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – আশিকুর জামান (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ২য় স্থান – সিয়াম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – নাদিম হোসেন (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
​১০০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – ফরিদিন আহমদ (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ৩য় স্থান – রাহিদুল জামান (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
​২০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – আব্দুল হাদী (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – হাদিম হোসেন (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
​৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা।
​সাঁতার প্রতিযোগিতা (মধ্যম বালক)
​১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মেহেদি হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
​৫০ মিটার চিৎ সাঁতার: ১ম স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মো: আব্দুল করিম (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
​৫০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – মোস্তাকিম আহমদ (উত্তরমুলাই মলিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – সাকিবুল হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
​৫০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – মোস্তাকিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মেহেদি হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
​৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ।
​সাঁতার প্রতিযোগিতা (বড় বালিকা)
​১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – তানহা জান্নাত (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – হ্যাপী আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
​১০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – হ্যাপী আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – তানহা জান্নাত (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
​১০০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – জান্নাত আফরিন মীম (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – নাদিয়া বেগম (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
​২০০ মিটার সাঁতার: ১ম স্থান – মাহদিয়া আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
​৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ।
​দৌড় প্রতিযোগিতা (বিভিন্ন বিভাগ ও গ্রুপ)
​১০০ মিটার দৌড়: ১ম স্থান – আফনান খান ছামিন (দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল), ২য় স্থান – স্বদেশ দেব (মৌলভীবাজার সরকারি বি/বি)। (বালক বড়)
​১০০ মিটার দৌড়: ১ম স্থান – মো: রুহুল আমিন রাব্বী (দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল), ২য় স্থান – গওহুর মোহাম্মদ মীরশাদ (মৌলভীবাজার সরকারি বি/বি)। (বালক মধ্যম)
​১০০ মিটার দৌড়: ১ম স্থান – সৈয়দা নাফিসা রহমান (আলী আমজাদ সরকারি বালিকা বি/বি), ২য় স্থান – জাকিরা বেগম (আমতল উচ্চ বিদ্যালয়)। (বালিকা বড়)
​১০০ মিটার দৌড়: ১ম স্থান – তানজিম বখত চৌধুরী (হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – অন্বেষা সূত্রধর (আলী আমজাদ সরকারি বালিকা বি/বি)। (বালিকা মধ্যম)
​দীর্ঘ লাফ ও উচ্চ লাফ প্রতিযোগিতা
​দীর্ঘ লাফ (বালক): ১ম স্থান – জাবের (আটাচাক উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
​উচ্চ লাফ (বালক): ১ম স্থান – শাহ হেলল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান – সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
​উচ্চ লাফ (বালিকা): ১ম স্থান – আসমা খানম (আমতল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – তাহসিনা (মৌলভীবাজার সরকারি বালিকা বি/বি)।
​ফুটবল (বালক):
​চ্যাম্পিয়ন: সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
​রানার্সআপ: আলী আমজাদ সরকারি বালিকা বি/বি।
​হ্যান্ড বল (বালক):
​চ্যাম্পিয়ন: শাহ হেলল উচ্চ বিদ্যালয়।
​রানার্সআপ: সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
​বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সুস্থ প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক

রিলেটেড

জনপ্রিয়