বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবররাজনগরে অর্ধশত মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী মহিলার বিএনপিতে যোগ দান

রাজনগরে অর্ধশত মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী মহিলার বিএনপিতে যোগ দান

জেলা প্রতিনিধি মৌলভীবাজার।


রাজনগর উপজেলায় অর্ধশতাধিক মহিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’তে যোগদান করেছেন।

আজ রোববার (১৯ অক্টোবর )মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুনের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য রাম দুলালী। তার নেতৃত্বে প্রায় অর্ধশত সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম মহিলা বিএনপিতে যোগ দেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন।

যোগদানকারী মহিলা নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিলেটেড

জনপ্রিয়