বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরতারেক রহমানের নেতৃত্বেই আগামীতে দেশে জনগণের খেদমতের সরকার প্রতিষ্ঠিত হবে...

তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে দেশে জনগণের খেদমতের সরকার প্রতিষ্ঠিত হবে এম নাসের রহমান।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক এমপি এম নাসের রহমান শনিবার (১৮ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। তার এই উপস্থিতিতে জনসাধারণের কাছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।

বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়নের দীঘিরপাড় বাজার, দামিয়া বাজার বাংলা বাজার ও বুদ্ধিমন্তপুর বাজারে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন।

সাধারণ জনতা তাকে কাছ থেকে দেখার জন্য এগিয়ে আসেন, হাসিমুখে কোশল বিনিময় করেন, আবার অনেকেই নাসের রহমানের সঙ্গে মোবাইলে সেল্ফি তুলেন কেউ কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেন,এলাকার প্রবিন ব্যক্তিবর্গরা আবার উনার বাবা সাবেক সফল অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের স্মৃতি চারন করে বলেন, আপনি আমাদের মৌলভীবাজারের এমপি হলে আপনার বাবার মতো আমাদের মৌলভীবাজারে আবারো উন্নয়নের জোযার বসবে বলে আমরা আশাবাদী। নাসের রহমান দোকানী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন। উপস্থিত নেতাকর্মীরাও লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নাসের রহমান জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন- আপনারা কোনো দলের বিভ্রান্তিতে পড়বেননা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে বাংলাদেশে নতুন রাজনীতি চালু করবে, এবং তারেক রহমানের নেতৃত্বেই ইনশাআল্লাহ আগামীতে দেশে জনগণের খেদমতের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। আরেকটা দল মাঠে আছে তারা তো কখনো সরকার গঠনের ক্ষমতাই নেই।
এম নাসের রহমান বলেন- আমরা বিগত বিএনপি সরকারের আমলে যা উন্নয়ন করে দিয়ে গিয়েছিলাম মৌলভীবাজারের উন্নয়নে তেমন আর কিছু বাকি ছিল না। এই বার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট গুলোর যে অবস্থা এর জন্য বিশাল একটা প্রোগ্রাম নিতে হবে। আমরা গ্রামীন জনপদের ইউনিয়ন থানা ও ওয়ার্ড লেভেল পর্যন্ত রাস্তা ঘাট করে দিয়েছিলাম। এই গুলি তো আর সংস্কার করা হয়নি। আজ ১৬ / ১৭ বছর হয়ে গেছে। রাস্তার সংস্কার দরকার। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মানুষের জনসংখ্যা বেড়েছে। বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছে। আমাদের একটা প্ল্যান করে ডিপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নিতে হবে যেখানে ডিপটিউবয়েল দরকার সেখানে দেয়া হবে।
– আওয়ামীলীগ সরকার শিক্ষার মান একেবারে নীচে নামিয়ে দিয়ে গেছে। শিক্ষার মানটাকে আবার স্ট্যান্ডার্ড লেভেল নিয়ে আসা হবে। গত ১৫/১৬ বছরে অবৈধ হাসিনার সরকার শিক্ষার মান কিভাবে ১২টা বাজিয়ে দিয়ে গেছে। এগুলোর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন – মৌলভীবাজারের উন্নয়নে আমার দেখামতে রাস্তাঘাট হল মেইন জিনিস। পৌরসভা টাকে উন্নয়ন করা। মৌলভীবাজারে আমরা এয়ারপোর্ট বানাবো। শমসের নগর এয়ারপোর্ট। এর জন্য ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে রেললাইনের টিকিট পাওয়া দুস্কর । আমরা ক্ষমতায় গেলে ঢাকা টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল টু ঢাকা। সিলেটের লাইনে আরেক ট্রেন যাবে। মৌলভীবাজারের জন্য ডেডিকেটেড ট্রেন দেয়া হবে।এখন হলো ম্যাক্রো ডেভেলপমেন্ট।
মাইক্রো ডেভেলপমেন্টের দিন শেষ। ম্যাক্রো ডেভলপমেন্টে হাত দিব ইনশাআল্লাহ। আর গ্রামগঞ্জে স্বাস্থ্য সেবা সুবিধা বাড়ানোর জন্য আড়াইশো শয্যা হাসপাতালটিকে আমরা আরও উন্নয়ন করে আধুনিক যন্ত্রপাতি এনে এটার সংস্কার করবো। ভালো ডাক্তার যদি না থাকে বিল্ডিং বানিয়ে কোন লাভ নেই। আগে ভালো ডাক্তার নার্স নিশ্চিত করবো। মেডিকেলের সকল উন্নত যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে। মৌলভীবাজার বাসী যাহাতে আর কোথাও যেতে না হয়।
নাসের রহমান বলেন -আমরা এই আড়াইশ শয্যা হাসপাতালে কার্ডিওলজিষ্টের ব্যবস্থা করবো । হার্টের রোগী,ক্যান্সারের রোগীর সকল ধরনের স্পেশালিষ্ট ডাক্তার আনার ব্যবস্থা করবো । এই গুলি হলো চ্যালেঞ্জিং বিষয়।
তিনি বলেন – আমরা গত বিএনপির সরকারের আমলে এই হাসপাতালে বড় বড় যন্ত্রপাতি বরাদ্দ দিয়েছিলাম। এই আওয়ামী লীগ সরকার মৌলভীবাজার থেকে মেশিন গুলো ফরিদপুর, গোপালগঞ্জ আর মাদারীপুর নিয়ে গেছে। এম আর আই মেশিন এক্সরে মেশিন খুব দামী দামী কোটি কোটি টাকার দামী মেশিন নিয়ে গেছে।এসময়
লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,বকসি মিসবাউর রহমান,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বদরুল আলম,সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন সহ স্থানীয় বিএনপি ও অংগসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক ব্যক্তিত্ত্ব জনসাধারণ ও ব্যবসায়িবৃন্দ বলছেন, নাসের রহমানের সরাসরি জনগণের কাছে যাওয়া তৃণমূলের নতুন শক্তি যোগাবে। জনতার স্বতঃস্ফূর্ত সাড়া সম্ভাব্য নির্বাচনকে ঘিরে ইতিবাচক বার্তা দিচ্ছে।

নাসের রহমান যেখানেই যান, সেখানেই উপস্থিত জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা ‘বেগম খালেদা জিয়া’, ‘তারেক রহমান’, ‘সাইফুর রহমান’, ‘নাসের রহমান’ স্লোগান দিয়ে নাসের রহমানকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধ হয়ে সবাই একযোগে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

রিলেটেড

জনপ্রিয়