মৌলভীবাজার প্রতিনিধিঃ


মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের শোকবার্তা।
মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজি মারুফ আহমেদ(৪৭)গত রাতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।বাংলাদেশি জাতীয়তাবাদি দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর – নীতি ও আদর্শে বিশ্বাসি ছিলেন গাজি মারুফ আহমেদ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশ গ্রহন করেছেন। মরহুম গাজি মারুফ আহমেদ ছিলেন বিনয়ী ও সদালাপী। মৌলভীবাজার জেলা ছাত্র দল থেকে শুরু করে বর্তমানে বিএনপিকে শক্তি শালি ও গতিশীল করতে তিনি ছিলেন নিবেদিত প্রান। দোয়া করি মহান আললাহ যেনো তাকে বেহেশত নসিব করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্য বর্গ,আত্মীয় – স্বজন ও শোভাকাঙ্খি দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আললাহ যেনো সবাইকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন

