মৌলভীবাজার প্রতিনিধিঃ



দীর্ঘ দেরযুগ পর নিজের জন্মভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট দাড়িয়া পাড়াস্থ তার নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন
এসময় হুমায়ুন কবির কে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ভিপি মিজানুর রহমান মিজান,মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন শাহিন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
হুমায়ুন কবির মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দ কে শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সঙ্গে দেশের বর্তমান ও সার্বিক পরিস্থিতি, নিয়ে পর্যালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির করনীয়, ও মৌলভীবাজার জেলা বিএনপি কে কিভাবে সুসংগঠিত করা যায় সেই পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
