শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদজাতীয়সংসদ সদস্য হিসেবে শপথের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে এম...

সংসদ সদস্য হিসেবে শপথের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে এম নাসের রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ

সংসদ সদস্য হিসেবে শপথের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে এম নাসের রহমানের শ্রদ্ধা
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এম নাসের রহমান শ্রদ্ধা জানিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবরে।
সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীতে অবস্থিত তাঁদের সমাধিস্থলে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে করেন।
মৌলভীবাজার সদর ও রাজনগর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণের পরপরই শ্রদ্দা জানানোর জন্য জিয়া উদ্ধানে চলে যান । এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির।
উপস্থিত নেতাকর্মীরা দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া কামনা করা হয়।

রিলেটেড

জনপ্রিয়