বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়ঢাকা ব্যাংক পি এল সি মৌলভীবাজার শাখার পক্ষ থেকে মৌলভীবাজার সদর...

ঢাকা ব্যাংক পি এল সি মৌলভীবাজার শাখার পক্ষ থেকে মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুলেল শুভেচছা ও ডায়েরি উপহার।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার সদর–রাজনগর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এম নাসের রহমান- এমপি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সদরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সাইফুল ইসলাম টুটুল ও ঢাকা ব্যাংক পি এল সির মৌলভীবাজার শাখার ম্যানেজার অপারেশন্স বিশ্বজিৎ লাল দত্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার সদর–রাজনগর আসন থেকে বিপুল ভোটে বিজয় অর্জন করায় ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার পক্ষ থেকে সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও এলাকার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করা হয়।এসময় শাখা ব্যবস্থপক মোহাম্মদ সদরুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের হাতে উপহার স্বরুপ একটি ডায়েরি তুলে দেন।

রিলেটেড

জনপ্রিয়