মৌলভীবাজার প্রতিনিধিঃ




২৮ জানুয়ারী বুধবার দুপুর ১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে কোর্ট রোডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনী প্রচারনায়
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন জেলা আইজীবি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা এসময় অংশ গ্রহন করেন।
প্রচারণাকালে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারবাসীকে উন্নয়নের স্বার্থে ভোটারদের প্রতি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
