শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল
প্রচ্ছদখেলাধুলাসাধুহাটি যুব সমাজের উদ্দোগে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন।

সাধুহাটি যুব সমাজের উদ্দোগে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

২ নং মনুমুখ ইউনিয়নের সাধুহাটি যুব সমাজের উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট খেলার উদ্বোধন, ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন যুব সমাজের উদ্দোগে মাসব্যাপি কাবাডি টুর্নামেন্টর প্রথম ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়, খেলায় সিলেট থেকে আগত দুটি শক্তি শালি দল অংশ গ্রহন করে সিলেট গোলাপগঞ্জ থেকে আগত ইনানী প্যারিস ক্লাব হাওরতলা ও ওসমানী নগর থেকে আগত এস আর কুরুয়া তাজপুর ক্লাব। খেলায় দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ,দর্শক গ্যালারী ছাড়াও মাঠের চতুর্দীকে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীর, উদ্বোধনীর প্রথমার্ধে ছিলো গানের তালে তালে শিশু শিল্পীদের নৃত্যাষ্ঠান ও ভিন্ন সুরের গান, খেলায় অংশ গ্রহনকারী খেলোয়াড় আগত অতিথি ও গ্যালারীতে হাজার দর্শকদের সামনে দৈত কণ্ঠে মনোমুগ্ধকর অভিনয় করেন আগত শিল্পী। ফাইনাল খেলায় ১ম ও ২য় স্থান অধিকারীদের জন্য রয়েছে দুটি আকর্ষনীয় মোটরসাইকেল, ম্যান অবদা ম্যচ এর জন্য রয়েছে আরেক পুরষ্কার। দর্শক মাতানো মাসব্যাপি কাবাডি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, ১ নং খলিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু মিয়া, ২ নং মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাজু মিয়া,সভাপতিত্ব করেন ২ নং মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল।

রিলেটেড

জনপ্রিয়