বুধবার, ২০শে কার্তিক ১৪৩৩ - ৪ ঠা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবরউলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভির হোসেন।

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভির হোসেন।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তানবির হোসেন অদ্য ১৫/১১/২০২৫ ইং উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকশী ইকবাল আহমদ, এবং সিলেট প্রদেশ বাস্তবায়ন কমিটির নেতা মানিক মিয়া।

অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বকসী কাওছার রশীদ ও মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ।

মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিদর্শন কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে প্রশাসনের এ ধরনের সহযোগিতা আগামী দিনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রিলেটেড

জনপ্রিয়