শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদজাতীয়বাজারে -বাজারে নাসের রহমানের গণসংযোগ জনগনের ফুলেল শুভেচছা।

বাজারে -বাজারে নাসের রহমানের গণসংযোগ জনগনের ফুলেল শুভেচছা।

বাজারে -বাজারে নাসের রহমানের গণসংযোগ জনগনের ফুলেল শুভেচছা।

মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–ও রাজনগর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান ১৪ নভেম্বর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার গ্রামগঞ্জের ছোট বড় বিভিন্ন হাট-বাজারে গণসংযোগে গেলে বাজারের ব্যবসায়ি ও স্থানীয় বাসিন্দারা তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ফুলের মালা পড়িয়ে আনন্দ উৎসাহে স্লোগান স্লোগানে তাকে বরণ করে নেন,, এসময় নাসের রহমান তাদের সঙ্গে কোশল বিনিময় করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট তাদের হাতে তুলে দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান ও দলমত নির্বিশেষে সকলের সর্বাত্ত্বক সহযোগিতা কামনা করেন।

গণসংযোগ শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন বাজারে বাজারে উৎসুক জনতা ও পথচারীদের ভিড় বাড়তে থাকে। এসময় নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং প্রত্যেকটি বাজারের দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ি বৃন্দের খুজ খবর নেন
তিনি বলেন,
“মৌলভীবাজারের গ্রাম গঞ্জের ব্যবসায়ি গন আজ দীর্ঘদিন যাবৎ উন্নয়ন বঞ্চিত। বিএনপি নির্বাচিত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সব সেক্টরেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া তারেক রহমান ও এ দেশের জনগনের মার্কা ধানের শীষ মার্কা, ধানের শীষ কে বিজয়ী করা মানে উন্নয়নকে কাছে পাওয়া, তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করতে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে হবে।

গনসংযোগে অংশ গ্রহন করেন- জেলা বিএনপির

আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ ও ১০ নং নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

রিলেটেড

জনপ্রিয়