মঙ্গলবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়কেন বহিষ্কার হলেন তার সত্য উদঘাটন চান বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক দল নেতা...

কেন বহিষ্কার হলেন তার সত্য উদঘাটন চান বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইসহাক চৌধুরী মামনুন।

জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

কেন বহিষ্কার হলেন তার সত্য উদঘাটন চান বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইসহাক চৌধুরী মামনুন

তারেক রহমানের কাছে বিচার প্রার্থনা


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও মৌলভীবাজার জেলা শাখা থেকে স্থায়ী বহিষ্কার হওয়া মৌলভীবাজার জেলা সেচছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন বলেছেন, তাকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বহিষ্কারের পেছনের ঘটনা তুলে ধরে সত্য উদঘাটনের আহ্বান জানান।

তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমাকে কারণ দর্শানোর বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি ও অন্যায় সিদ্ধান্ত।”

সংবাদ সম্মেলনে মামনুনের অভিযোগ সংগঠনের নিয়ম ভঙ্গ করে হঠাৎ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কমিটির সদস্য সচিব আহমেদ আহাদ ও সাংগঠনিক টিমের প্রধান ডা. জাহিদুল কবির একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

মামুনুন ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। পতিত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন ,ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যে মামলায় তাকে বার বার কারাভোগের শিকার হতে হয়েছে,এমনকি ফ্যাসিস্ট সরকারের নির্দেশে তৎকালীন আওয়ামী পুলিশ তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লে লক্ষ্য ভ্রষ্ঠ হয়ে গুলি অন্যত্র পড়ে গেলে প্রানে বেঁচে যান মামনুন, কিন্তু এমন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থেকেও স্বৈরাচার সরকারের হুমকিধামকির কোন তোয়াক্কা না করেই দলীয় শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দলের সকল কার্যক্রম চালিয়ে যান।
কখনো কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অবৈধ উপার্জনের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই বা যুক্ত ছিলেন না বলে জানান।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুবিচার প্রার্থনা করেন।

তারেক রহমানের কাছে বিচার প্রার্থনা

মামনুন বলেন,
“আমার বহিষ্কার নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। আমি এই অবিচারের বিচার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে বিচার দিলাম। আশা করি তিনি সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনার রহস্য উদঘাটন করে সুবিচারের মাধ্যমে আমাকে আবার আমার সাবেক দলীয় পদে আসীন করবেন বলে আমি আশাবাদি।

তিনি আরও জানান, বহিষ্কার হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করবেন।
এর আগে ইসহাক আহমেদ চৌধুরী মামনুন কে গত ৩১ আগস্ট স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

রিলেটেড

জনপ্রিয়