বৃহঃস্পতিবার, ২২শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

অদ্য ১৮ আগস্ট ২০২৫, মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ বশির আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আলোচনা শেষে সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ

আহবায়ক: হাফিজ কামাল আহমদ

যুগ্ম আহবায়ক: ইমাম ও খতিব, কচুয়া জামে মসজিদ

যুগ্ম আহবায়ক: মাওলানা মুস্তাফিজুর রহমান লেবু

সদস্য সচিব: হাফিজ সাকিব আহমেদ

সদস্য: মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শাহ শরীফ আহমদ সহ মোট ১৩ জন

সভাপতি তাঁর বক্তব্যে আগামী ৩০ আগস্টের জেলা ইমাম সম্মেলন সফল করার জন্য সকলে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

রিলেটেড

জনপ্রিয়