বিশেষ প্রতিনিধিঃ


নাসের রহমানের নির্বাচনী সমর্থনে লন্ডনে প্রবাসীদের একাত্মতা দেশের মাটিতে গণতন্ত্রের বিজয়ে প্রবাসীরাও সহযোদ্ধা
লন্ডনের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপির প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ মো. বদরুল আলম।
সভায় প্রবাসী নেতৃবৃন্দরা সর্বসম্মতি ক্রমে ঘোষণা দেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -রাজনগর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তাঁরা সরাসরি দেশে ফিরবেন। প্রবাসি নেতৃবৃন্দের বক্তব্যের তথ্যে উঠে আসে
সুদুর প্রবাসে থেকেও তাঁরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি অংশ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তারা বিভিন্ন মাধ্যমে দেশের জনগনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন,নেতৃবৃন্দরা আরো বলেন যে আমরা শুধু প্রবাসে বসে সমর্থনই দেব না, আমরা সবাই ঐক্যবদ্যভাবে একত্রিত হয়ে দেশে গিয়ে নাসের রহমানের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
সভায় বক্তব্য কালে তারা আরও উল্লেখ করেন—এই লড়াই শুধু এম নাসের রহমানের নয়, বরং পুরো জাতীয়তাবাদী শক্তির গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। তাঁদের বার্তা ছিল স্পষ্ট—“দূরত্ব আমাদের সীমাবদ্ধতা নয়; দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য আমরা সর্বদা প্রস্তুত।
লন্ডনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রবাসী বিএনপির ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে, যা আগামী নির্বাচনী লড়াইয়ে নাসের রহমানের পক্ষে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে।
