শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদজাতীয়উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল...

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার — ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের স্বরণে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় সকাল ১১ঘটিকার সময় মাদ্রাসা হলরুমে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ রুকন উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক জনাব মাষ্টার কাজী হুসনে মোবারক, জনাব আব্দুস সামাদ ও জনাব ফারুক আহমেদ এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের একটি গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

রিলেটেড

জনপ্রিয়