বৃহঃস্পতিবার, ২২শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত

২৮ জুলাই সোমবার মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে মৌলভীবাজার জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির এক গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ, সহ-সভাপতি মাওলানা মোঃ মকবুল হুসাইন খান,সহ সভাপতি মাওলানা আব্দুল মুগনি, এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মইন উদ্দিন,মাওলানা তাজ উদ্দীন, মাও মোস্তাফিজুর রহমান, মাওলানা মোঃ আব্দুল মুকিত, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা মোঃ আইয়ুব আনছারী এবং শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুফতি মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।

সভায় জেলার ইমামদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া এবং ইমামতীর মর্যাদা, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ইমামগণ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং জাতীয় ঐক্য ও শান্তি রক্ষায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশব্যাপি নিস্বার্থে যুগ যুগ ধরে খেদমতশুরুপ ইসলাম প্রচার করে আসছেন।

রিলেটেড

জনপ্রিয়