মঙ্গলবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়পবিত্র আশুরা উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলোচনা, মিলাদ ও...

পবিত্র আশুরা উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র আশুরা উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৬ জুলাই রবিবার

পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার সকাল ১১ঘটিকার সময় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানার হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।


ছাত্রদের পক্ষে আলোচনা ও বক্তব্য রাখেন রনি আহমদ, হাফিজ মাসুম আহমদ,
মাদ্রাসার শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সামাদ শুবেজ, আবুবকর শেফন,মাওলানা মোঃ রুকন আহমদ ও কাজী মোঃ হুসনে মোবারক।

বক্তারা তাঁদের আলোচনায় পবিত্র আশুরার ইতিহাস, কারবালার হৃদয়বিদারক ঘটনা এবং শহীদ ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। তারা মুসলিম উম্মাহকে এ শিক্ষাকে অন্তরে ধারণ করে জীবন গঠনের আহ্বান জানান।

মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে শিরনী বিতরণ করা হয়।

রিলেটেড

জনপ্রিয়