নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের নব গঠিত কমিটির পরিচিতি অনুষ্টিত।
২৫ জুন বুধবার বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের প্রেসিডেন্ট জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের সহ সভাপতি মোঃ ফয়জুল করিম ময়ূন, সাধারন সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, সদস্য সৈয়দ তৌফিক আহমদ, আব্দুর রহিম রিপন, মোঃ ফখরুল ইসলাম, প্রফেসর ফয়েজ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, জয়নুল ইসলাম জুনেদ, মোঃ ইয়ামীর আলী, অপু আলম ও ইউনিট কর্মকর্তা মোঃ জানে আলম এসময় উপস্থিত ছিলেন।
সভায় রেড ক্রিসেন্টের নব নির্মিত ভবনের কাজের অগ্রগতি, ব্যাংক হিসাব, আগামী সাধারন সভাসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
