নিজস্ব প্রতিনিধিঃ


মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মালা পরিয়ে বরন।




মৌলভীবাজার সদর উপজেলার নব নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মালা পড়িয়ে বরন করে নিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ১৩ টি ইউনিটের নেতাকর্মী ও সদস্য বৃন্দরা, ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যার পর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সদস্য বৃন্দ, মৌলভীবাজার পৌর মিউনিসিপ্যাল মার্কেটে অবস্থিত,মৌলভীবাজার সদর উপজেলার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে,, উৎফুল্লতার সহিত নবনির্বাচিত নেতৃবৃন্দের গলায় বিজয়ের মালা পরিয়ে মিষ্টিমুখ করে বিজয়ী নেতৃবৃন্দকে বরন করে নেন,এবং অত্র অফিস এলাকা জুড়ে নেতাকর্মীদের সমাগমে আনন্দ উল্লাসে ভরপুর হয়ে ওঠে ,আগত নেতাকর্মী ও সদস্যরা জানান দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে ছবি যুক্ত ভোটার তালিকা ও ব্যালট পেপারে আমরা গোপন ভোটের মাধ্যমে সচ্ছতার সহিত সৎ মেধাবী ও যোগ্য নেতাদের মুল্যায়ন করতে পেরে আমরা আনন্দিত।আমরা মনে করি একটি রাজনৈতিক দলকে সুসংগঠিত করতে হলে সঠিক নেতৃত্ব ও দলের ধারাবাহিকতা রক্ষায় দেশ নায়ক তারেক রহমানের উপদেশ স্বরুপ এই দিকনির্দেশনা মেনে চলাই শ্রেয়।

