নিজস্ব প্রতিনিধিঃ


আগামী ২২ জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে পাঁচটি পদে চুড়ান্ত প্রার্থীদের তালিকা জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন এর কাছে হস্তান্তর করেছেন নির্বাচন কমিশন।
আজ ১৬ জুন সোমবার রাত ৯ ঘটিকার সময় মৌলভীবাজার পৌর মিউনিসিপ্যাল মার্কেটে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের প্রধান কার্যালয়ে, প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত ও নির্বাচন কমিশন সদস্য জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.হেলু মিয়া, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদল নেতা জিল্লুর রহমান প্রমূখ,
প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত জানান,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে পাঁচটি পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। চুড়ান্ত প্রার্থীর তালিকায় কাউকেই বাদ দেয়া হয়নি। কোন পদে কোন প্রার্থী প্রতিদ্দন্দিতা করছেনঃ
সভাপতি পদে দুজন প্রতিদ্বন্ধীতা করেছেন এরা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু, সিনিয়র সহ সভাপতি পদে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল করিম ইমানি, মো.সাদিকুর রহমান,রুহেল বক্স, মোঃ ফখরুজ্জামান ৪ জন, সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ, ও রানা খান শাহীন ২ জন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, শফিউর রহমান, সেজুল আহমেদ, মো: জিল্লুর রহমান ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাজল মাহমুদ,তোফায়েল আহমদ,বদরুল ইসলাম, মো.আব্দুর রহমান সোনাওর ৪ জন,
প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত ও নির্বাচন কমিশনার বকসি মিসবাহ উর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২২ জুন দুপুর ১২ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে এম সাইফুর রহমান স্টেডিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রত্যেক প্রার্থী তাদের পছন্দ মতো একজন করে পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন। ছয়টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের ওপর সন্তোষ প্রকাশ করে বলেন,বহুদিনপর গনতান্ত্রিক প্রক্রিয়ায় তৃনমুলের নেতৃবৃন্দরা গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দ মতো যোগ্য নেতা নির্বাচিত করার সুযোগ পেয়েছেন।
গোপন ব্যালটের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে । নতুন নেতৃত্ব বেছে নিতে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
তিনি আরো বলেন সদর উপজেলা বিএনপির সম্মেলন আমাদের প্রমাণ করে দিয়েছে—দলীয় ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে মৌলভীবাজার বিএনপি ঐক্যবদ্ধ।”
