মৌলভীবাজার প্রতিনিধিঃ


৩১ মে শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মাতার কাপন এতিমখানা মাদ্রাসায়, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুন ও সদস্য সচিব আহমেদ আহাদ এর নেতৃত্বে দোয়া মাহফিল ও গরীব অসহায় এতিমদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়। উক্ত
দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়, এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত শেষে খাবার বিতরন করা হয়। দোয়া ও খাবার বিতরনে মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মোনাজাতে অংশ গ্রহন করেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন,শহীদ জিয়ার আদর্শ স্বাধীনতার ঘোষনা,গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁহার শিক্ষা ও আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা বজায় রেখে আমাদের রাজনৈতিক কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাবো।

