মৌলভীবাজার প্রতিনিধিঃ


স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা’২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা’২০২৪ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১মে) শনিবার সকাল ১১ঘটিকায় স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী মোহাম্মদ মেরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলাে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সংগঠনের উপদেষ্টা সুজন সভাপতি ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) অধ্যাপক জিলাল উদ্দিন, জিএইচ সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালেের এসিস্ট্যান্ট প্রফেসর ডা: আমিরুন নাহার নার্গিস, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, আল হারামাইন হাসপাতাল প্রা: লিমিটেড এর মহাব্যবস্হাপক ফখরুল ইসলাম চৌধুরী , জেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ প্রমুখ। বক্তারা স্কলার্স ফাউন্ডেশনের মহতি এ-ই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং জেলার শিক্ষার মানোন্নয়নে স্কলার্স ফাউন্ডেশনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। তাছাড়া সংঘঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মো: কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ অন্যান্যরা। এছাড়া সংঘঠনের অন্যান্য মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৬৩ জনকে তাদের মেধা ক্রম অনুযায়ী নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান হয়। উপস্হিত ছিলেন।

