মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতৈল ইউপির ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন আটগাঁও মৌজার ১নং খতিয়ানের এসএ ৯৩১ নং,আরএস ১১০০ নং দাগের বাজার শ্রেণির ০.০০৩৫ একর সরকারি খাস( ডিসি) জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেনের নির্দেশনায় ২৬ মে সোমবার সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ সোহাগ মিলু। উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিক সরকারের পক্ষে সাইনবোর্ড লাগানো হয়।
এদিকে ২৫ মে রাজনগর উপজেলার বড়গাঁও মৌজার ৪৬ নং দাগে গোপাট শ্রেণীর ১.০৬ একর, মিঠুপুরলামা মৌজার ৫৩৫ নং দাগে বিল শ্রেণীর ৪.৩৩ একর এবং মিঠুপুর লামা মৌজার ৫১৮ নং দাগে পতিত শ্রেণীর ১৪.৪১ একর সর্বমোট ১৯.৮ একর সরকারি খাস জমি অবৈধ দখল উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান,জেলাব্যাপী অবৈধ দখলদারদের কবল হতে সরকারি খাস জমি উদ্ধার অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে, পর্যায়ক্রমে সকল সরকারি খাস জমি অবৈধ দখলদার দের কব্জা হতে উদ্ধার অভিযান চালানো হবে।
