বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

(২৬ মে) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড এবং কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৭.১৫ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এর এমটি শেডে জেলার অফিসার ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

এরপর পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলার অফিসার ফোর্সের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার অফিসার ও ফোর্সের কিট বই এবং কিট সামগ্রী পরিদর্শন করেন।

তিনি জেলা পুলিশের সকল সদস্যকে সঠিকভাবে পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

এছাড়া প্রাপ্যতানুযায়ী কিট সামগ্রীর সুষম বন্টন, পোশাক সেলাইয়ের মান, অপব্যবহার রোধ সংক্রান্তে সি-স্টোরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

রিলেটেড

জনপ্রিয়