বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত ।

মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত ।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে।

মৌলভীবাজারের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।

(১৪ এপ্রিল) সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলা নববর্ষ ১৪৩২ কর্মসূচিতে জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমুহ অংশগ্রহণ করে।

পহেলা বৈশাখ সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে সুরে বিপুল মানুষের উৎসাহ উদ্দিনপনার মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। উক্ত কর্মসূচিতে মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

‘আনন্দ শুভাযাত্রা’ র‌্যালীতে, জেলা প্রশাসক  মো: ইসরাইল হোসেন,পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন । পরে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, জিসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

রিলেটেড

জনপ্রিয়