
বনবিথী এলাকায় ফ্রী চক্ষু শিবির ৫ এপ্রিল।
-সার্বিক চিকিৎসা সেবায় বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার –
আগামী ৫ এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার, মৌলভীবাজার পৌরশহরের বনবিথী- বনশ্রী এলাকার যুব সমাজের উদ্যোগে সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত। বনবিথী এলাকার, সৈয়দ মোস্তফা সড়কের ভিতরের গলিতে ফ্রী চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রী চক্ষু শিবিরে চোখের ছানীপড়া রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে চোখে অপারেশনের মাধ্যমে লেন্স লাগানো সহ অন্যান্য চক্ষু রোগীদের ফ্রী চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঔষধ ও চশমা দেয়া হবে।
উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরে চোখের সেবাগ্রহীতা গরিব ও অসহায় রোগীগনকে চিকিৎসা সেবা নেয়ার জন্য মৌলভীবাজার পৌর শহরের বনবিথী বনশ্রী এলাকার যুব সমাজের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে ।
চিকিৎসা নিতে আসা রোগীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্রের ১কপি ফটোকপি ও একটি সচল মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে। প্রয়োজনে কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নিচে মোবাইল নাম্বর দেয়া হলো।
যোগাযোগঃ
০১৭৫৩৪৬২৬২৭
০১৭১৫৮৩০৪৪৬
০১৭২৮২০৭১৭০
