মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের আহ্বায়কের...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের আহ্বায়কের দলীয় পদ স্থগিত। ৷৷মৌলভীবাজার প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি.এম.এ. মুক্তাদীর রাজু’র দলীয় পদ স্থগিত করা হলো ।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি,এম. মুক্তাদীর রাজু বলেন, আমি শুনেছি একটি বিলকে কেন্দ্র করে দুটি গ্রামের লোকজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, আমি কখনো এই বিলের ইজারা বা দখল করতে যাইনি, কেনইবা যাবো। কতিপয় কিছু লোক প্রতিহিংসা মূলক আমাকে এখানে জড়ানোর অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে, এবং আমার রাজনৈতিক কেরিয়ার ধংস করার জন্য তারা এ পায় তারা করতেছে। একটি অনলাইনে আমার সম্পর্কে ভুয়া একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য তারা এই চক্রান্ত করেছে।

উল্লেখ্য যে তপশীল বর্ণীত অত্র নালিশা ভূমি এর মালিকানা ও ভোগদখল সংক্রান্ত বিষয়ে ভাদগাও গ্রামের মরহুম মোঃ ফজলুর রহমান গনি[বাদী] বনাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (বিবাদী) উভয় এর মধ্যে- নিম্ন আদালত ও মহামান্য উচ্চ আদালতে মামলা মোকদ্দমা চলমান ও বিচারাধীন রহিয়াছে, ফজলুর রহমান গনি মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউপির (সাবেক চেয়ারম‍্যান ও সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, মৌলভীবাজার জেলা শাখা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন ) ফজলুর রহমানের উত্তরাধিকারীগন দীর্ঘদিন যাবত অত্র নালিশা ভূমিতে শান্তিপূর্ণভাবে মাছ চাষ, আহরণ ও ভোগদখল করিয়া আসিতেছেন । বর্তমানে উনার উত্তরাধিকারী মতিউর রহমান ও উনার পরিবারের অন্যান্য সদস্যগন সবাই যুক্ত রাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবস্থান করে আসছেন । অত:পর তাহাদের অনুপস্থিতিতে তাহাদের পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে এলাকাবাসী অত্র নালিশা ভূমিদ্বয়ে শান্তিপূর্ণভাবে মাছ চাষ, আহরণ ও রক্ষাণাবেক্ষন এর দায়িত্ব পালন করে আসছেন। অত্র নালীশা ভুমি এলাকার গরীব দুঃখী অসহায় মানুষদের আত্মসামাজিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখছে।

কিন্তু গত ৫ই আগষ্টের পটভূমি পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রভাবশালী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার সভাপতি – জিএম মুক্তাদির রাজু-র নির্দেশনায় ও ইন্ধনে পার্শ্ববর্তী ইউনিয়ন এলাকার কিছু লোভী,অসাধু, দেশের আইন অমান্যকারী স্হানীয় কিছু অনুসারীদের দ্বারা ধলী বিল [হুরু হাওর] জোরপূর্বক দখল করার লক্ষে, অবৈধভাবে গত ২ দিন যাবত ৪-৫ টি পাম্প মেশিন দ্বারা সেচ, মৎস্য নিধন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় কেউ জবাবদিহি চাইতে এলে তাহার উপরি হামলা চালাবে বলিয়া লোকমুখে হুমকি প্রদর্শন ও বলিয়া বেড়াচ্ছে।

এমতাবস্থায় গত ১০ মার্চ রাত আনুমানিক ১০ ঘটিকায় এলাকাবাসীকে কোন কিছু অবগত না করে সম্পুর্ন অবৈধ ভাবে ঐ বিলে পানির পাম্প দিয়ে বিলের পানি শুকিয়ে মাছ ধরার চেষ্টা করলে বৃহত্তর ভাদগাও ১১ মৌজার সর্বস্তরের ছাত্র জনতার সম্মিলিত বাধার সম্মুখীন হয়ে, চলে যেতে বাধ্য হয়। ক্ষমতায় গেলে সবাইকে দেখে নিবে বলিয়া হুমকী দিয়ে লুটপাটে লিপ্ত দুর্বৃত্তরা পালিয়ে যায়। যেকোন সময় ঔ নেতার অনুসারী ও দুই ইউনিয়ন বাসীর মধ্যে সংঘর্ষ ও ,নৈরাজ্যের সৃষ্টি ও রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলিয়া আশংকা রহিয়াছে।

তফশীল পরিচিতি:
(১) নালিশা ভুমির নাম : পরচালাচারী (ফারছা) বিল
মৌজা: বুদ্ধিমন্তপুর, জে.এল.নং : ৫৮
এস.এ দাগ নং : ৮
(২) নালিশা ভুমির নাম : ধলী বিল [হুরু হাওর]
মৌজা: নরিয়া, জে.এল.নং : ৫৪
এস.এ দাগ নং : ৭২১
ইউনিয়ন : ৮ নং কনকপুর ইউ.পি।
উপজেলা: মৌলভীবাজার সদর।
জেলা : মৌলভীবাজার।

মামলার ইতিহাস:
★ স্বতঃ মামলা নং: ১০৬/২০০৩ ইং
মাননীয় সিনিঃ সহঃ জজ আদালত।
বাদীঃ মোঃ ফজলুর রহমান
বিবাদীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আদেশ/রায়ঃ- চলমান মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত বাদীর পক্ষে ভোগদখলে ইনজাংশনজারী।

★ সিভিল রিভিশন মামলা নং: ৪৬১০/২০১০ ইং ও ৩৫৪/২০২০ ইং
মহামান্য উচ্চ আদালত।
বাদীঃ মোঃ ফজলুর রহমান
বিবাদীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিচারপতি: মো. মইনুল ইসলাম চৌধুরী.
আদেশ/রায়ঃ-
মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজকে নির্দেশ দেওয়া হয়েছে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে । ও চলমান মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা [ইনজাংশন] বজায় রাখতে বলা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়