রবিবার, ৫ই আশ্বিন ১৪৩৩ - ২০ শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল
প্রচ্ছদআন্তর্জাতিকলন্ডনে রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত।

লন্ডনে রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত।

মনুকণ্ঠ নিউজ ডেস্কঃ

লন্ডনে রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি সংগঠনের কর্মী সভা

রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জানুয়ারি) লন্ডন ব্রিকলেন ক্যপে গ্রিল রেষ্টুরেন্ট এ রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি সংগঠনের সভাপতি আহাদ্দুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিম আহমেদ ও মকছুদ আলী জাকারিয়ার যৌথ পরিচালনায় সংগঠনের সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হয়, কর্মী সভায় পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন সাব্বির কোরেশী সাজু।

পরে ২০২৫/২০২৬ আংশিক নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা কার্ডিফ বিএনপি’র সভাপতি যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তফা ছালেহ লিটন।

কমিটিতে রয়েছেন সভাপতি আবুল মুকিত ফারুক, সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আফজল খান সাজু ও মকছুদ আলী জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান আফেল,প্রচার সম্পাদক সৈয়দ টিপু আলী,অর্থ সম্পাদক ইলিয়াছ আলী,১ম ও ২য় সম্মানিত সদস্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী নব্বই দিনের ভীতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান সংঘঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য ৪ বছর রাজনগর উপজেলায় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে বিভিন্ন দরনের সাহায্যে সহযোগিতা বাবদ প্রায় ৭০ লক্ষ টাকা অনুদান করেছে এই সংগঠনটি।

রিলেটেড

জনপ্রিয়