মৌলভীবাজার প্রতিনিধিঃ



মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য, গাজি মারুফ আর নেই , জানাযায ৬ জানুয়ারী সোমবার রাতে হটাৎ করে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে তাকে তাৎক্ষণিক মৌলভীবাজার লাইফ লাইন প্রাঃ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২.৩০ মিনিটের সময়, মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গাজি মারুফ একজন সদালাপি ও হাস্যতার মৃত্যুতে জেলা জুড়ে বইছে শোকের মাতম, জানাজার নামাজের সময় পরবর্তীতে জানা যাবে।
