স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারঃ

হযরত শাহ মোস্তফা (রাঃ) দরগাহ শরীফ জিয়ারত করলেন নবনিযুক্ত নিবার্চন কমিশনার আলী আকবর আজিজি
১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় হযরত শাহ মোস্তফা (রাঃ) দরগাহ শরীফ পরিদর্শন ও মাজার জিয়ারত করলেন বাংলাদেশের নবনিযুক্ত নিবার্চন কমিশনার আলী আকবর আজিজি, দরগাহ পরিদর্শনের পর মাজার জিয়ারত ও দোয়া পরিচালনা করাহয় মাজার জিয়ারত কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, দরগাহ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মুজিবুর রহমান,মুজিব, সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাব আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়ালিদ সিদ্দিকি,মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
