রবিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ২০ শে সেপ্টেম্বর ২০২৬ ভোর
প্রচ্ছদজেলার খবররাজনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

রাজনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

১৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ৩ ঘটিকার সময় জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির জননন্দিত আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় রাজনগর কলেজ মাঠে রাজনগর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি জাতীয় নির্বাহী কমিটি সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি’ হিসেবে বক্তব্য রাখেন ফয়সল আহমেদ চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান,

বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, আশিক মোশাররফ, রাজনগর উপজেলা’র সমন্বয়ক বকসী মিসবাউর রহমান, হেলু মিয়া,মতিন বকস্, ফখরুল ইসলাম, আব্দুর রহিম রিপন, মাহমুদুর রহমান, এম এ হক, স্বাগত কিশোর দাস চৌধুরী , মনোয়ার আহমেদ রহমান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন,দরুদ আহমদ, আনিসুজ্জামান বায়েছ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য জনাব এডভোকেট বকসী জুবায়ের আহমদ, গাজী মারুফ, মুজিবুর রহমান মজনু সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক পৌর বিএনপি মৌলভীবাজার, মারুফ আহমেদ ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, এম এ সেলিম সাবেক সভাপতি নর্থ ওয়েষ্ট বিএনপি, এম এ মুহিত সাধারণ সম্পাদক জেলা যুবদল, আহমেদ আহাদ সদস্য সচিব জেলা সেচ্ছাসেবক দল, রুবেল আহমদ সভাপতি জেলা ছাত্রদল, আকিদুর রহমান সুহান সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, মোনায়েম কবির সদস্য সচিব জেলা কৃষক দল, জনি আহমদ আহ্বায়ক মৌলভীবাজার কলেজ ছাত্রদল।

বক্তব্য কালে প্রধান অতিথি এম নাসের রহমান বলেন, ‘ভারতের অনলাইনে ও বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে। বাংলাদেশে নাকি হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। কিন্তু রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত যোগ যোগ ধরে হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করে আসছেন,কখনো কোথাওকি কোন হিন্দু পরিবারের ভাইদের বাড়িতে হামলা হয়েছে? কোন মন্দিরে কি হামলা বা আক্রমন হয়েছে ? এইযে অপপ্রচার ভারতের মিডিয়াগুলো করছে এদের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীসহ দেশের সর্বস্থরের মানুষদের সোচ্চার হতে হবে, রুখে দিতে হবে সকল অপপ্রচার দলের সর্বস্থরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সঠিক জবাব দিতে হবে।
বিশেষ বক্তা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান বক্তব্য প্রদান কালে বলেন যারা সাতমাইয়া এমপির সঙ্গে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছে তাদের থেকে দুরে থাকতে হবে তারা যেনো আর বিএনপির লোক বলে পরিচয় না দিতে পারে সেই দিকে দৃষ্টি রাখতে হবে, বিএনপিতে তাদের কোন ঠাই হবেনা বিএনপি কোন দালালদের কে কখনো আশ্র প্রশ্রয় দেয়নি আর কখনো দেবেনা।

এসময় রাজনগর উপজেলা বিএনপি’র কর্মীসমাবেশে রাজনগর কলেজ মাঠ লোকে লোকরান্য হয়ে জনসমাবেশে পরিণত হয় এসময় বিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিলেটেড

জনপ্রিয়