মৌলভীবাজার প্রতিনিধিঃ




মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা শেখ মেহরুন নেসা (৬৫) ও চাচী কটি বিবি (৬০) শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় রুমেল আহমদের
বাড়ির সিকিউরিটি গার্ড আরজান মিয়া জানান রাত দুইটার সময় হঠাৎ ঘরের ভিতরে আগুনের প্রচন্ড ধোয়া দেখতে পেয়ে তিনি বাড়ির চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করেন এবং বাড়ির পাশের ঘরের লোকজন কে ডাকাডাকি করলে কাহারো কোন সাড়া শব্দ না পেয়ে তিনি বাড়ির মূল গেট খুলে আরো জোরে জোরে চিৎকার চেচামেচি শুরু করলে তার চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক এসে প্রায় ঘন্টা খানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় ঘরের মেইন গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে নিচতলা এবং উপর তলা আগুনের প্রচন্ড ধোয়ায় শাশ রুদ্ধ অবস্থায় ২ জন মহিলা কে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড়িতে শোকের ছায়া নেমে আসে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় ২ তলা বিশিষ্ট ডুপ্লেক্স ভবনের একটি গেট ও কয়েকটি জানালা রয়েছে ভবনটির ভেতরের অংশে ভালো মানের কাঠ দিয়ে উন্নত মানের আধুনিক ডিজাইনের ইন্টোরিয়র ডিজাইন করা ছিলো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটতে পারে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের তদন্তাদিন রয়েছে।
