মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির দায়িত্ব পেলেন ফয়জুল করিম ময়ূন । নতুন আহবায়ক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ২ ডিসেম্বর সোমবার বিকালে সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বার্ষীক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনকে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মনোনীত করে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যগণের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আজীবন নতুন সদস্যদের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে, যারা আজীবন সদস্য হতে ইচ্ছুক তাদের জন্য ৭ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে, আর সাধারণ সদস্য হতে হলে তাদের জন্য ফি ৫০০ টাকা ও বার্ষিক চাঁদা ৩০০ টাকা পরিশোধ করতে হবে ও ছাত্রের জন্য চাঁদা ফ্রি।
এসময় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এডভোকেট মাহবুবুর রহমান রুহেল, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, হুমায়ূন রশিদ, অ্যাডভোকেট আবু তাহের,প্রমুখ।
