শুক্রবার, ২৩শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতআমার স্বামী হত্যার বিচার চাই পিতৃ হারা অবুঝ মেয়েকে নিয়ে নিরাপদে বাচতে...

আমার স্বামী হত্যার বিচার চাই পিতৃ হারা অবুঝ মেয়েকে নিয়ে নিরাপদে বাচতে চাই।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

আমার স্বামী হত্যার বিচার চাই পিতৃ হারা অবুঝ মেয়েকে নিয়ে নিরাপদে বাচতে চাই।


আমি বড় দুর্ভাগা নারী আমার স্বামী আব্দুল মালিক কে ১৭ নভেম্বর ২০২১ সালে সন্ধায় তার নিজ কর্মস্থল পানিশাইল নিজ গাওয়ে নুরুল ইসলাম কলা মিয়া সহ তার সাঙ্গ পাঙসহ ৬/৭ জন মিলে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করে আমার স্বামী আব্দুল মালিক এডভোকেট আব্দুর রকিব মন্টুদের পৈতৃক সম্পত্ত্বি দেখাশোনা ও রক্ষনা বেক্ষনের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি তাদের সকল সহায় সম্পত্তি কেয়ারটেকার ছিলেন, আমার স্বামী যখন থেকে সেই সম্পত্তির দায়িত্ব নিলেন তখন থেকেই তাদে পুর্বের কেয়ার টেকার নিজ গাও গ্রামের খুনি নুরুল ইসলাম কলা মিয়া গংরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার স্বামীকে হত্যার হুমকি ও ভয় ভিতি প্রদর্শন করে আসছিলো এমনকি বিভিন্ন সময় তারা আমার স্বামাীকে শারীরিক ও মানষিক টর্চারও করেছিলো তাদের অত্যাচারের ভয়ে আমার স্বামী রাজনগর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে গত ৩১/৮/২০১৮ ইং জানমালের ক্ষয়ক্ষতি আশংকায় একটি জিডি এনট্রি করিলে আমার স্বামীর প্রতি তাদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেলে পরবর্তীতে তিনি তাদের বিরুদ্ধে একটি মামলা করেন এই মামলায় রাজনগর থানা পুলিশ নুরুল ইসলাম কলা মিয়া তার ছেলে আমিন ও শামিমকে গ্রেফতার করিলে আসামীরা সাড়ে চার মাস জেল হাজতে থাকার পর জামিনে বেরিয়ে এসে আরো বেপরোয়া ও প্রতিশোধ পরায়ন হয়ে পরিকল্পিত ভাবে আমার স্বামী আব্দুল মালিক কে গত ১৭/১১/২১ ইং সন্ধায় নির্মমভাবে হত্যাকরে তখন আমার একমাত্র মেয়ের বয়স ছিলো ২ বছর শোকার্ত স্বজন ও এলাকার মুরব্বিদের সম্মতিতে আমার স্বামীর হত্যাকারিদের বিচারের দাবিতে আমার স্বামীর নিয়োগকর্তা এডভোকেট আব্দুর রকিব মন্টু নিজে বাদি হয়ে একটি হত্যা মামলা করিলে রাজনগর থানা পুলিশ ৩ জন আসামী কে গ্রেফতার করিলে তাদের মোবাইল ট্র্যাকিং করে পরবর্তীতে আরো ৩ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করিলে আসামীরা আড়াই বছর জেল খেটে পরে জামিনে বাহির হয়ে আসিয়া আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দিতেছে আমার বাদি যদি মামলা তুলে না নেন তাহলে তারা আমাকে ও আমার একমাত্র মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে এমনকি তারা আমার স্বামী হত্যা মামলার স্বাক্ষীদেরকেও হুমকি দিচ্ছে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যাহাতে দ্রুত গতিতে আমার স্বামীর হত্যাকারিদের বিচার কার্য সম্পন্ন করেন আমি আমার স্বামীর হত্যাকারিদের ফাঁসি চাই আমি ও আমার একমাত্র মেয়ের নিরাপদ বাসস্থান চাই।এসময় নিহত আব্দুল মালিকের মা শশুর মামা ও একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন।

রিলেটেড

জনপ্রিয়