বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরমৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

১৫ নভেম্বর , শুক্রবার, বিকাল ৩ ঘটিকার , সময় মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে
মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত আহবায়ক কমিটির সদস্য বৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধান অতিথি ঘোষণা দেন – আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।
দল ও তৃণমূল নেতৃত্বকে সু-সংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে পরিপাটি করে ঢেলে সাজানো হবে। মৌলভীবাজার বিএনপি হবে একটি সুসংগঠিত দল দলের নেতা কর্মীর মধ্যে কোন দিধা ভুক্তি সংকোচন থাকবেনা সেইদিকে সু দৃষ্টি থাকবে অপশক্তি ও ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের স্বত স্ফুর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দারা দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)জিকে গউছ একথা বলেন, এবং

এসময় উপস্থিত নেতৃবৃন্দ কে আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ দেন।


সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব, এসময়
জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, এডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশাররফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, এডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ প্রমুখ।

রিলেটেড

জনপ্রিয়