মৌলভীবাজার প্রতিনিধিঃ


কুলাউড়া ও কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪ জন।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
এদিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কে গ্রেফতার করেছে পুলিশ রোববার (১০ নভেম্বর) দুপুর ১ টার দিকে ইউনিয়ন অফিসের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেকার উদদীন জানান তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে।
