মৌলভীবাজার প্রতিনিধিঃ

১০ নভেম্বর রোববার জেলা আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা বলেন মৌলভীবাজার জেলায় পাঁচ আগস্ট এর পর থেকে যত মামলা মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং যারা বিভিন্ন অপরাধ অপকর্ম ও আইন পরিপন্থী কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন এমন কাউকে গ্রেফতার করা হলে তাদের জন্য কেউ যদি কোন তদবির করে থাকেন তাহলে সেই তদবির বাজ দেরকেও কোন ছাড় দেওয়া হবেনা।
তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা মৌলভীবাজার জেলা পুলিশ করবে। মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসাবে আমরা গড়ে তুলতে চাই এই জেলার মানুষ খুবি নম্র ভদ্র ও শান্তি প্রিয়
পুলিশ সুপার আরো বলেন অনেক জায়গায় পুলিশি কার্যক্রম পুরোদমে সচ্ছল হতে পারেনি কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার আইন শৃঙ্খলা সচ্ছল বলে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী রাতের আধারে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায় তাই মৌলভীবাজার বাসী সবাই একটু সচেতন থাকার আহ্বান জানান।
