মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরকমলগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।

কমলগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১)
নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই জন আহত হয়েছেন।

(৯ নভেম্বর) শনিবার সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মঈন আহমদ এর ছেলে সোহান মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো এ সময় সঙ্গে থাকা তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাদের নাম পাওয়া যায় নি।

স্থানীয় এলাকাবাসি জানান সকালে হামদান সোহান
তার আপন ছোট ভাই ও বন্ধু কে নিয়ে ৩ তিনজন
একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছোটে এসে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষনা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রিলেটেড

জনপ্রিয়